Terms & Condition
প্রতিটা প্রতিষ্ঠানেরই কিছু নিয়ম কানুন থাকে। আমরাও তার ঊর্ধ্বে নই। আমরা আমাদের সকল "Terms & Conditions" গ্রাহক এবং আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে আগেই পড়ে নেয়ার অনুরোধ করছি।
ওয়ারেন্টি নীতিমালা:
- প্রোডাক্টভেদে আলাদা আলাদা ওয়ারেন্টি এবং রুলস প্রযোজ্য হয়ে থাকে, যা আমরা প্রোডাক্ট কেনার আগে কিংবা ডেলিভারির সাথে স্পষ্টভাবে উল্লেখ করে থাকি। তবে যেসকল প্রোডাক্ট লাইসেন্সের আওতাভুক্ত সেসকল প্রোডাক্টসে উল্লেখিত সময়কার মধ্যে যেকোনো সমস্যায় আমরা সমাধান দিয়ে থাকি।
- গ্রাহকের ভুল কিংবা ডিভাইসজনিত কারণে কোনো প্রকার সমস্যা হলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
- প্রতিটা প্রোডাক্টের নির্ধারিত রুলস প্রোডাক্ট কেনার আগেই জেনে বুঝে অর্ডার করার অনুরোধ রইলো। প্রোডাক্ট কেনার পর প্রোডাক্টে উল্লিখিত রুলসের বাইরে কোনো প্রকার মন্তব্য গ্রহযোগ্য হবে না।
বিক্রয় পরবর্তী সার্ভিস:
- প্রোডাক্ট ওয়ারেন্টি চলাকালীন আপনাকে ১৬ ঘন্টাই (সকাল ১০ টা থেকে রাত ১ টা পর্যন্ত) সাপোর্ট দিতে আমরা প্রস্তুত। তবে প্রতিকূল পরিস্থিতিতে সময়ের বিলম্ব ঘটতে পারে, এই ক্ষেত্রে অবশ্যই সময় দিয়ে সহযোগিতা করতে হবে।
- প্রোডাক্টভেদে বিক্রয় পরবর্তী সার্ভিস কিছুটা পরিবর্তন আসতে পারে, যা আমরা প্রোডাক্ট কেনার পূর্বেই জানিয়ে দিয়ে থাকি। উদাহরণস্বরূপ: কোনো প্রোডাক্ট-এ যদি লিখা থাকে বিক্রয় পরবর্তী কোনো প্রকার ওয়ারেন্টি কিংবা সাপোর্ট প্রযোজ্য না। তাহলে সেটিতে প্রোডাক্ট বুঝিয়ে দেয়ার পর আর কোনো প্রকার ওয়ারেন্টি প্রযোজ্য হবে না। সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট কেনার আগেই স্পষ্ট করে লিখে দিয়ে থাকি। যা গ্রাহক জেনে বুঝেই অর্ডার করবেন।
- ওয়ারেন্টি আওতাভুক্ত যেকোনো প্রোডাক্ট নির্ধারিত রুলস (প্রোডাক্ট কেনার আগে এবং পরে স্পষ্ট লেখা থাকে) মেনে চললে আমরা আপনাকে বিক্রয় পরবর্তী সেবা দিতে বদ্ধ পরিকর। তাছাড়া ক্লায়েন্ট সার্ভিস নিয়ে কোনো প্রকার সমস্যা পোহালে কিংবা বুঝতে অসুবিধে হলে "Teamviewer/Anydesk" এর মাধ্যমেও সাপোর্ট দিয়ে থাকি।
- আমাদের কোনো বিক্রয় প্রতিনিধির সাথে কোনো ধরনের অসধাচরণ গা*লি কিংবা আ*পত্তিকর ভাষা প্রয়োগ করলে Digital Tools BD কর্তৃপক্ষ সাথে সাথেই উক্ত গ্রাহকের সাবস্ক্রিপশন বাতিল করার রাইট রাখেন। এই ক্ষেত্রে গ্রাহক কোনো প্রকার রিফান্ড পাবেন না।
- আমরা জানি একজন ক্লায়েন্ট তার গুরুত্বপূর্ণ কাজের জন্যই সাবস্ক্রিপশন নিয়ে থাকেন। তাই আমরা সবসময় চেষ্টা করি যেকোনো সমস্যায় ক্লায়েন্টকে যত দ্রুত সম্ভব সাপোর্ট নিশ্চিত করা যায়। যেহুতু এটি অনলাইন সাবস্ক্রিপশন তাই প্রতিকূল পরিস্থিতিতে সাপোর্টে কিছুটা বিলম্ব ঘটতে পারে। এই ক্ষেত্রে আমরা সর্বনিম্ব ১০ মিনিট থেকে সর্বোচ্চ ২৪ ঘন্টা পর্যন্ত সময় নিয়ে থাকি। তাই ক্লায়েন্টকে অবশ্যই সেই সময় এবং ধৈর্য ধরার মানসিকতা নিয়েই প্রোডাক্টস অর্ডার করতে হবে।
অর্ডার ক্যানসেল কিংবা রিপ্লেসম্যান্ট:
- অর্ডার করার পর আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট Digital Tools BD দিতে ব্যর্থ হলেই কেবল অর্ডার বাতিল করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি চাইলে রিপ্লেসম্যান্ট হিসেবে বিকল্প প্রোডাক্ট কিংবা পেমেন্ট রিফান্ড নিতে পারবেন। বিকল্প কোনো প্রোডাক্ট নেয়ার ক্ষেত্রে পূর্বের অর্ডারকৃত প্রোডাক্ট এর মূল্য অনুযায়ীই কেবল অর্ডার করতে পারবেন। তবে রিপ্লেসমেন্ট প্রোডাক্ট এর মূল্য যদি পূর্বের অর্ডারকৃত প্রোডাক্ট এর মূল্যের চেয়ে বেশি থাকে সেই ক্ষেত্রে মূল্য অনুযায়ী অতিরিক্ত পেমেন্ট যুক্ত করলেই হবে। এছাড়াও আমাদের রিফান্ড, রিটার্ন পলিসি সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।
প্রোডাক্ট ডেলিভারি:
- আমাদের সকল প্রোডাক্ট ডেলিভারি হয় ইমেইল, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। এই ক্ষেত্রে আলাদা কোনো ডেলিভারি চার্জ প্রয়োজন পরে না। তবে যেখানে আপনার প্রোডাক্ট ডেলিভারি হবে (ইমেইল, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ) সেখানকার সঠিক এড্রেস নিজ দায়িত্বে দেয়ার জন্যই অনুরোধ করা হচ্ছে। আপনার দেয়া এড্রেসে আমরা প্রোডাক্ট ডেলিভারি করার পর পরবর্তিতে এসে ইমেইল, ফোন নাম্বার কিংবা মেসেঞ্জারের তথ্য ভুল বললে তা আর গ্রহণযোগ্য হবে না।
- প্রোডাক্ট ডেলিভারি সময়- সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১২ ঘন্টা পর্যন্ত লাগতে পারে। এই ক্ষেত্রে প্রোডাক্ট অর্ডার করার পূর্বে ডেলিভারি সময় সম্পর্কে জেনেই অর্ডার করবেন।
অতএব, উপরোক্ত শর্তসমূহ মেনে আপনি অর্ডার করতে যাচ্ছেন, শর্ত ব্যতীত কোন মন্তব্য গ্রহণযোগ্যতা পাবেনা।
.webp)
all products
Windows
Software
Subscription
Antivirus
VPN
Graphic Services
Education